welcome to my blog
freeeducationbd22


দোয়ার গুরুত্ব ও ফজিলতঃ-

ভূমিকাঃ- সম্মানিত পাঠক বৃদ্ধ, আল্লাহর অশেষ রহমতের আশায় আমরা সকালে আল্লাহর কাছে দোয়া করে তাকি। কিন্তু সেই দোয়া কবুল হচ্ছে ন,, তাই আজকের আলোচনা হল কি ভাবে দোয়া করলে মহান আল্লাহর দরবারে কবুল হয়। আসুন কুরআন ও হাদিসের আলোকে আলোচনা শুরু করি,
মহান আল্লাহ পাক বলেেন,

وقال ربكم اُدْعُونِي أَسْتَجِبْ لَكُم

إِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِيْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ

অর্থঃ- তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা অহংকার বশে আমার ইবাদত হতে বিমুখ হয়, সত্বর তারা জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত অবস্থায়’। এখানে ‘ইবাদত’ অর্থ দোয়া কে বুঝানো হয়েছে। (সূরা মুমিন ৬০)

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

 مَنْ لَمْ يَدْعُ اللهَ سُبْحَانَهُ غَضِبَ عَلَيْهِ 

অর্থঃ-যে ব্যক্তি মহান আল্লাহকে ডাকে না, তিনি তার উপরে ক্রুদ্ধ হন’

আমাদের করণীয় ঃ-

সম্মানিত পাঠক বৃদ্ধ উপরের কুরআন ও হাদিসের আলোচনা থেকে স্পষ্ট বুঝা যায় যে, আমরা মুসলিম হিসাবে আল্লার কাছে যাতে করে প্রিয় হতে পারি দুনিয়াতে শান্তি ও পর কালে মুক্তি পেতে পারি। তার জন্য দোয়া ও আমল ছাড়া আর কোন বিকল্প পথ নেই 

দোয়া কবুল না হওয়ার কারণঃ

আমরা সকালে দোয়া করি কিন্তু কবুল হয় না।তার মৌল করাণ হল আমরা কি ভাবে দোয়া করতে হয় তা জানি না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত কি তা লক্ষ করি না, হালাল হারাম চিনি না আবার চিনলে ও মানি না, তাই আমাদের দোয়া কবুল হয় না। তাই আসুন দোয়া কবুলের শর্ত গুলো জেনে নিঃ-


দো‘আ কবুলের শর্তাবলী :

(১) শুরুতে এবং শেষে হামদ ও দরূদ পাঠ করা।

(২) দো‘আ আল্লাহর প্রতি খালেছ আনুগত্য সহকারে হওয়া।

(৩) দো‘আয় কোন পাপের কথা কিংবা আত্মীয়তা ছিন্ন করার কথা না থাকা।

(৪) খাদ্য-পানীয় ও পোষাক হালাল ও পবিত্র হওয়া।

(৫) দো‘আ কবুলের জন্য ব্যস্ত না হওয়া।

(৬) নিরাশ না হওয়া ও দো‘আ পরিত্যাগ না করা।

(৭) উদাসীনভাবে দো‘আ না করা এবং দো‘আ কবুলের ব্যাপারে সর্বদা দৃঢ় আশাবাদী।


দো‘আর ফযীলত :

হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, ‘মুসলমান যখন অন্য কোন মুসলমানের জন্য দো‘আ করে, যার মধ্যে কোনরূপ গোনাহ বা আত্মীয়তা ছিন্ন করার কথা থাকে না, আল্লাহ পাক উক্ত দো‘আর বিনিময়ে তাকে তিনটির যেকোন একটি দান করে থাকেন।

(১) তার দো‘আ দ্রুত কবুল করেন অথবা

(২) তার প্রতিদান আখেরাতে প্রদান করার জন্য রেখে দেন অথবা

(৩) তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট দূর করে দেন। একথা শুনে ছাহাবীগণ উৎসাহিত হয়ে বললেন, তাহ’লে আমরা বেশী বেশী দো‘আ করব। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, আল্লাহ তার চাইতে আরও বেশী দো‘আ কবুলকারী’


উপসংহারঃ-

আমরা পৃথিবীতে যা করব সবাই আল্লাহ কে সন্তুষ্ট করার জন্য করব, আর আল্লাহ কে সন্তুষ্ট করার সর্বাত্তম মাধ্যম হল দোয়া। তাই আমরা সকলে বেশি বেশি দোয়া করার চেস্টা করব ইনশাল্লাহ। 


লিখকঃ-

মোঃ ফরিদুল আলম এম.এ

চকরিয়া কক্সবাজার 


দোয়া ও আমল শিখত,, 

☞এখানে ক্লিক করুন✔

#দোয়ার_ফজিলত,#দোয়ার_ফটো#দোয়ার_ফযীলত,#দোয়ার_ফজিলত_বই,#দোয়া_ফালাক,#দোয়_ফজিলত,#দোয়া_ফাতিহা,#দোয়ার_বই_ফ্রি_ডাউনলোড,#ঘুমানোর_দোয়ার_ফজিলত,#বিভিন্ন_দোয়ার_ফজিলত,#freeeducationbd22.

ধন্যবাদান্তেঃ-

Free education